Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রাষ্ট্রপতির দায়িত্ব নিতে প্রস্তুত ড. কর্নেল (অব.) অলি আহমদ, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সমালোচনা

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ দেশের সমকালীন রাজনীতি নিয়ে সবসময় সরব। সম্প্রতি যুগান্তর ডিজিটালের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে অসন্তোষ জানান।


ড. অলি আহমদ বলেন, ‌‘দেশের মঙ্গলের জন্য আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিতে প্রস্তুত। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নিয়ে বর্তমানে আমার ধারের কাছে কেউ নেই। শহিদ জিয়ার সঙ্গে পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করেছি, তিনবার মন্ত্রী এবং ছয়বার এমপি ছিলাম। এই অভিজ্ঞতা থেকেই আমি গর্ব করে বলতে পারি, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারব।’

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‌‘সরকার ধীরগতিতে চলছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। প্রত্যেক মন্ত্রণালয়ের জন্য সুস্পষ্ট রূপরেখা তৈরি করা উচিত ছিল। পোস্টিং ও কাজ সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগছে, যা অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।’

ড. অলি আহমদ জানান, সরকারের উচিত ছিল বিশেষজ্ঞদের সমন্বয়ে মন্ত্রণালয়গুলোর জন্য রূপরেখা তৈরি করা। এই রূপরেখা রাজনৈতিক দল, কর্মশালা, এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা যেত। তবে সরকার তা করতে ব্যর্থ হয়েছে এবং অপরিকল্পিতভাবে দায়সারা কাজ করেছে।

তিনি আরও বলেন, জাতীয় সমস্যা সমাধানে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের কার্যকরভাবে সম্পৃক্ত করা উচিত। কর্মশালার মাধ্যমে জাতীয় ঐক্যের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করলে রাজনৈতিক বিরোধের সুযোগ থাকত না এবং দেশ উপকৃত হতো।

ড. অলি আহমদের মতে, অন্তর্বর্তী সরকারের উচিত দক্ষ পরিকল্পনা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ